২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিংয়ের রেল স্টেশনে বিস্ফোরণ

বেইজিংয়ের একটি রেল স্টেশনের ডাস্টবিনে শনিবার বোমা বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 12:39 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ওই স্থান থেকে পুলিশ একটি ঘড়ি এবং সীসা পেয়েছে।

প্রত্যক্ষদর্শী এক পানীয় বিক্রেতা জানান, যাত্রী বিশ্রামাগারের ফুলের কেয়ারি সংলগ্ন ডাস্টবিনের কাছে বোমাটি বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণের শব্দে যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। বিস্ফোরণে ডাস্টবিনের ঢাকনা উড়ে যায় এবং চারদিকে আবর্জনা ছড়িয়ে পড়ে।

তবে এই বিস্ফোরণে কোনও যাত্রী আহত হয়নি এবং স্টেশনটি আগের মতই স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে তদন্ত চলছে।