২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআইভি পরীক্ষা করিয়েছেন মিস ইউনিভার্স

দক্ষিণ আফ্রিকায় এইডস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে মিস উইনভার্স নাটালি গ্লিভোবা নিজের এইচআইভি ভাইরাস পরীক্ষা করিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিভিন্ন বার্তাসংস্থা সূত্রে জানা যায়, রাশিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান নাটালি গ্লিভোবা জোহান্সবার্গের এইডস কেন্দ্রে এইচআইভি পরীক্ষা করিয়েছেন।

২৩ বছর বয়সী নাটালি গ্লিভোবা বলেন, আমি মনে করি এর ফলে জনগণের মধ্যে এইডস পরীক্ষায় আগ্রহ বাড়বে। এছাড়া আফ্রিকার বিপুল সংখ্যক মহিলাও এইডস পরীক্ষা কেন্দ্রে আসা এবং পরীক্ষা গ্রহণে উৎসাহী হবে।

দক্ষিণ আফ্রিকা হল বিশ্বের প্রধানতম এইডস আক্রান্ত এলাকা। আফ্রিকায় ৫০ লাখেরও বেশি লোক এইচআইভি ভাইরাস বহন করছে।

মিস ইউনিভার্স নাটালি গ্লিভোবা এইডস বিরোধী প্রচারণায় অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন।