২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক ব্যান্ড পিংক ফ্লয়েড মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টার সমর্থনে কনসার্ট করতে রাজি

কিংবদন্তির রক ব্যান্ড পিংক ফ্লয়েড জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েল-প্যালেস্টাইন শান্তি প্রচেষ্টার সমর্থনে কনাসার্ট আয়োজনে তারা কোনও দ্বিধা করবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 10:57 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিশ বছর পর ব্রিটিশ ব্যান্ড পিংক ফ্লয়েডের সদস্যরা রোববার লন্ডনের হাইড পার্কে লাইভ এইট কনসার্ট উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন। এক প্রশ্নের জবাবে পিংক ফ্লয়েডের ড্রামার নিক ম্যাসন জানান, শান্তি প্রচেষ্টার সমর্থনে ওই ধরনের পুনর্মিলনী কনসার্ট আগামীকাল আয়োজন করা হলেও তিনি সেখানে উপস্থিত থাকবেন।

ভক্তের এক প্রশ্নের জবাবে ম্যাসন জানান, সেবামূলক কর্মসূচির গুরুত্বের ওপরই পুনর্মিলনীর বিষয়টি নির্ভর করবে।

পিংক ফ্লয়েড অবশ্য এখনও ইসরায়েল বা দক্ষিণ আমেরিকার কোনও দেশ সফরের সুযোগ পায়নি। এরপর তাদের ভবিষ্যৎ পুনর্মিলনী কনসার্ট কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।

নিক ম্যাসন এক প্রশ্নের জবাবে বলেন, বিশ বছর আগে ভবিষ্যৎ পুনর্মিলনীর ব্যাপারে জিজ্ঞেস করা হলে পিংক ফ্লয়েড সোজা না বলে দিত। এখন তারা তা করছেন না।