২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নাগরিকদের নেপাল সফরে সতর্কতা জারি

নেপালে মাওবাদী সহিংসতা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র সেদেশের নাগরিকদেরকে নেপাল সফর থেকে বিরত থাকার আহবান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েব সাইটে এক প্রজ্ঞাপন মারফত এ আহবান জানানো হয়।

ওয়েব সাইটে বলা হয়েছে,“নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে অবগত হওয়া গেছে যে, নেপালের মাওবাদী গেরিলারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর হামলা চালাতে পারে।”

মাওবাদী বিদ্রোহীরা গতবছর কাঠমান্ডুতে আমেরিকান সেন্টারের ওপর বোমা হামলা চালায়। সে সময় কেউ হতাহত না হলেও আমেরিকান সেন্টারের একাংশ বিধ্বস্ত হয়।