২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটিশ হক ট্রেইনার জেট কিনছে ভারত

ভারতীয় বিমান বাহিনীর গর্ব মিগ-২১ জঙ্গি বিমান। কিন্তু এই বিমান নিয়ে ভারতের উদ্বেগও কম নয়। ঘন ঘন যান্ত্রিক ক্রুটির কারণে মিগ-২১ প্রায়ই দুর্ঘটনায় পতিত হয়। ফলে এর আরেক নাম ‘ফ্লাইং কফিন’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 12:41 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

প্রশিক্ষণাধীন অবস্থায় ১৯৯১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মোট ২৭০টি মিগ-২১ বিমান ক্র্যাশ করেছে।

ঘন ঘন দুর্ঘটনা এড়াতে ভারত সরকার তাই বৃটিশ হক ট্রেইনার জেট প্লেন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এই বিমান দিয়েই প্রশিক্ষণের কাজ করা হবে। ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে এই প্লেনের ওপর প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে এসেছে বিমান চালকরা।

২০০৭ সাল নাগাদ ভারতে অ্যাডভান্সড ব্রিটিশ হক জেট ট্রেইনারের সংখ্যা দাঁড়াবে ৬৬ জনে। এরাই হবে এই বিমানের প্রথম ব্যাচ। গত ১১ মাসে ছয়জন ভারতীয় পাইলট যুক্তরাজ্যে এ ব্যাপারে প্রশিক্ষণ নিয়েছে।

মোট ৬৬টি বৃটিশ হক বিমান কিনতে ভারত সরকারের খরচ হবে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। সেইসাথে এই বিমান চালনার জন্য প্রশিক্ষণ দিতে হচ্ছে ৭৫ জন পাইলটকে।