২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার কারু অঞ্চলে ১৫০ বছর পর বন্য হাতির বিচরণ

দক্ষিণ আফ্রিকার ঊষর অঞ্চল হিসেবে পরিচিত কারুতে ১৫০ বছর পর আবার বন্য হাতি প্রত্যাবর্তন করেছে। বহু বছর আগে বিলীন হয়ে যাওয়া হাতি ফিরে আসার ফলে এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্ক কুজুকো থেকে ১২টি বন্যহাতি সরবরাহ করে কারুর দক্ষিণাঞ্চল ১৪ হাজার ৫শ’ হেক্টরের প্রাকৃতিক দৃশ্যাবলী সংরক্ষিত বনভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকা ন্যাশনাল পার্কের জীববিদ্যা বিশেষজ্ঞ মেগান ব্রেডফিল্ড বলেন, “শনিবার সকালে হাতিগুলোকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে এবং সকলেই ভালোভাবে বনে প্রবেশ করেছে।” কারুর বনভূমিতে জুনের শেষ দিকে জীববৈচিত্র বাড়াতে আরো ২ টি ষাঁড় ছেড়ে দেওয়া হবে।

বিজ্ঞানিরা বলছেন, ১০৫ বছর আগে কারু থেকে শিকার হওয়া ও ঊষর ভূমির কারণে বন্যহাতি বিলুপ্ত হওয়ার পর বর্তমানে এলাকাটি এখন আর হাতির জন্য হুমকি নয়।