২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে গরুটিকে আটক করেছে পুলিশ!

একজন বাস চালককে হত্যা করার অভিযোগে নাইজেরিয়ান পুলিশ একটি গরুকে আটক করেছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 02:06 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

রাস্তার ধারে প্রস্রাবরত বাস চালককে দেখে হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠে গরুটি। আফ্রিকান বিশাল শিংধারী এ প্রাণীটি আক্রমণ করে বসে তাকে। শিংয়ের গুঁতোয় অবশেষে প্রাণ হারাতে হয় বেচারা চালককে।

ক্ষিপ্ত গরুটি এখানেই শান্ত হয়নি। আশেপাশের আরও কয়েকজনকে আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাইজেরিয়ার লাগোস শহরে দলছাড়া হয়ে গরুটি ঘুরে বেড়াচ্ছিল। প্রস্রাবরত লোকটিকে দেখেই হঠাৎ করে পাগলের মত আচরণ শুরু করে গরুটি। কোনভাবেই তাকে বাগে আনা যাচ্ছিল না। কেউ কেউ গরুটিকে মেরে ফেলার কথা বললেও জেলা পুলিশ তা করতে রাজী হয়নি।

পররর্তীতে গরুটিকে থানায় আটক করে রাখে পুলিশ। অনিয়ন্ত্রিতভাবে গরুটি ছেড়ে রাখার জন্য গরুর মালিককে এখন পুলিশ খুঁজছে।