২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার রোগীরা মানসিক জটিলতায় বেশি ভোগে

ক্যান্সার রোগীরা ক্যান্সার বিহীন অন্যান্য মানুষের চেয়ে মানসিক সমস্যায় বেশি ভোগেন। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের এক জার্নালে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 03:56 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৬৫ বছরের বেশি বয়সের সুইডিস যমজের ওপর গবেষণা চালিয়ে এ ফল পেয়েছেন। গবেষকরা তাদের মানসিক অবস্থা তুলনা করেন। তাদের একজন ক্যান্সার আক্রান্ত ছিলেন।

তারা আরও গবেষণা চালিয়ে দেখছেন, ক্যান্সার রোগীদের মাঝে মাঝে মানসিক কার্যক্রম ঠিক থাকে না, কিন্তু এ অবস্থা কত দিন স্থায়ী হয় তা জানা যায়নি।

ওই জার্নালে আরও লেখা হয়েছে, এ তথ্য নির্দেশ করে যে, ক্যান্সার এবং এর প্রতিষেধক রোগীর জ্ঞানের ভাণ্ডার কমিয়ে ফেলে এবং স্মৃতি ও মস্তিষ্কের স্বাভাবিক ক্ষমতার ওপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব রাখে।

এছাড়া, গবেষণায় নমুনা হিসাবে তারা ৭০০ ক্যান্সার রোগী এবং তাদের যমজের মানসিক কর্মদক্ষতা, বাচনিক অবস্থা এবং সাধারণ জ্ঞানের তুলনামূলক বিশ্লেষণ করেন।

গবেষণায় দেখা গেছে, শতকরা ১৫ ভাগ ক্যান্সার রোগী এই জটিল অবস্থার মধ্যে রয়েছেন। যেখানে তাদের ক্যান্সার মুক্ত যমজদের শতকরা ৯ ভাগ রয়েছেন এ জটিলতার মধ্যে। এছাড়া ক্যান্সার রোগীদের মস্তিস্ক বিকৃতির সম্ভাবনাও বেশি।

গবেষকরা এক্ষেত্রে ক্ষতিকর প্রভাবশূন্য প্রতিষেধক আবিষ্কারে আরও গবেষণার প্রস্তাব করেন।