২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক মাসের জন্য ইসরাইলের অস্ত্র বিক্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে এ সময়ের মধ্যে ইসরাইল তার কোন অস্ত্র অন্য কোন দেশের কাছে বিক্রি করতে পারবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 03:03 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

চীনের কাছে চালকবিহীন গোয়েন্দা বিমান বিক্রি করার কারণেই এ বিতর্কের উদ্ভব হয় এবং ইসরাইলের ওপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা আসে।

যুক্তরাষ্ট্রের সাথে কোন রকম আলাপ-আলোচনা না করেই চীনের কাছে হারপি কিলার ড্রোন নামক এই বিমান বিক্রি করায় যুক্তরাষ্ট্র বেশ চটে যায়।

উল্লেখ্য, নিরাপত্তা চুক্তি, তথ্য বিনিময় এবং সামরিক যন্ত্রাংশের সরবরাহ যাতে ইসরাইল না করতে পারে সে জন্যই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।