নেপালে ভারতীয় টিভি চ্যানেলগুলো সম্প্রচারের অনুমতি পেয়েছে
পাঁচ মাস সম্প্রচার বন্ধ থাকার পর নেপালের রাজা জ্ঞানেন্দ্র সেদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার করার অনুমতি প্রদান করেছে।
দ্য কান্তিপুর পত্রিকা জানায়, মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্তের পরই ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইন্দোনেশিয়ায় নেপালের রাজা জ্ঞানেন্দ্র ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মধ্যে বৈঠকে ভারতীয় কর্মকর্তারা নেপালে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচারের জন্য নেপাল সরকারকে অনুরোধ জানায়।
টিভি চ্যানেলগুলো বন্ধ করার সময় আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। তবে বিভিন্ন সময়ে এসব টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে অতিরঞ্জিত সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছিল।
