অতিরিক্ত স্বাস্থ্যের কারণে এক কিশোরের দণ্ড!
ইতালিতে একটি কিশোর আদালত ১৭ বছরের এক কিশোরকে শাস্তি স্বরুপ দ্রুত ওজন কমানোর নির্দেশ প্রদান করেছে। প্রতিবেশীদের দায়ের করা একটি মামলায় তাকে এ শাস্তি প্রদান করা হয়।
বালকটির বিরুদ্ধে পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশি এবং সহপাঠীদের নাজেহাল করার অভিযোগ রয়েছে। তবে ১৪ বছরের এক স্কুলছাত্রকে ছুরি নিয়ে তাড়া করার অভিযোগটি এর মধ্যে অন্যতম।
মামলার সাথে জড়িত মনোবিজ্ঞানি ও সমাজকমীদের একটি গ্রুপ মনে করেন, শারীরিক স্থূলতা ও অতিরিক্ত ওজনের কারণেই কিশোরটি হীনমন্যতায় ভুগে এবং এ কারণেই সবার সাথে এমন অসদাচরণ করে থাকে।
বিশেষজ্ঞদের এ অভিমত বিচারক কার্লো পিয়েসানটেলির মন:পূত হয় এবং কিশোরটিকে এক বছরের মধ্যে দ্রুত ওজন কমানো এবং শ্রেণীকক্ষে সংযত আচরণের নির্দেশ দিয়েছেন।
