ভিয়েতনামে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত
উত্তর ভিয়েতনামে মোটরবাইকের সাথে সংঘর্ষে একটি বাস সরু গিরিখাতে পড়ে গেলে ১৯ জন নিহত হয় বলে পুলিশ জানায়।
দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী, বাস চালক ও ১৭ জন যাত্রী নিহত হয়। এর মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি গিরিখাতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
হ্যানয়ের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরপূর্বের লাই চো প্রদেশের তাম দুয়োং জেলায় রবিবার মুখোমুখি এ সংঘর্ষ ঘটে।
