কিরগিজস্তানের পরিস্থিতি এখনও অস্বাভাবিক
কিরগিজস্তানের নতুন নেতৃবৃন্দ দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন। গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্টের পতনের পর রাজধানী বিশকেকে লুটপাটসহ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। খবর বার্তা সংস্থার।
বিরোধীদলের প্রাক্তন সদস্য এবং বর্তমান অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ বলেন, আগামী জুন মাস নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন করেছেন।
গণঅভ্যুত্থানের মুখে পতিত প্রেসিডেন্ট আসকার আকায়েভ বিরোধীদলের এই কার্যকলাপকে সংবিধান বিরোধী বলে অভিযোগ করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়,যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কিরগিজস্তানের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এডাম ইরিলি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লেভরোভ টেলিফোনে পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছেন।
