২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেসান্দ্রা মুসোলিনকে নির্বাচনের সুযোগ করে দিয়েছে কোর্ট

আলেসান্ড্রা মুসোলিনী অবশেষে এপ্রিলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেন। উচ্চ আদালতের রায় অনুযায়ী তিনি ল্যাজিও আঞ্চলিক নির্বাচনে অংশ নিতে পারবেন। এ রায় জোট সরকারের প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির জন্যে প্রচন্ড আঘাত। কেননা আলেসান্ড্রা কেন্দ্রীয় ডানপন্থী জোটে বিভক্তি সৃষ্টি করার সাথে সাথে নিজের অবস্থানকেও পোক্ত করবেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 02:08 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিশ্বযুদ্ধকালীন ইতালীর ফ্যাসিস্ট নেতা বেনিটো মুসোলিনীর নাতনী  আলেসান্ড্রাকে নির্বাচনের অধিকার অর্জনের জন্য প্রচুর কাঠ খড় পোড়াতে হয়েছে। এপ্রিলে এক স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার আগ্রহ প্রকাশ করলে লাজিও অঞ্চলের প্রেসিডেন্ট ফ্রান্সেসকো স্টোরাস বাধা হয়ে দাঁড়ান। আলেসান্দ্রা তার প্রার্থীতা বিবেচনার জন্য প্রায় ৩ হাজার লোকের স্বাক্ষর সম্বলিত আবেদন জমা দেন। তাতেও আপত্তি তুলেন প্রেসিডেন্ট। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয় স্বাক্ষর জাল করা হয়েছে, এদের অনেকের অস্তিত্ব নেই, অনেকের জন্ম তারিখ ৩১ ফেব্র“য়ারী উল্লেখ করা হয়।

এসব অজুহাতে আবেদন নাকচ হয়ে গেলে তিনি আদালতের শরণাপন্ন হন এবং দাবী পূরণ না হওয়া পর্যন্ত অনির্র্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেন অবশেষে এবং আইনী লড়াইয়ে বিজয় ছিনিয়ে আনেন। আগামী ৩-৪ এপ্রিল স্থানীয় নির্বাচনে আলেসান্দ্রা মুসোলিনী জয় ছিনিয়ে আনতে পারেন কিনা তা দেখার জন্য  আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।