২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন রাভিনা ট্যান্ডন

মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে রাভিনা ট্যান্ডন এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন। মঙ্গলবার সকাল দশটায় হাসপাতালে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

এ মাসেই মুম্বাইয়ের তিন নায়িকা মা হলেন। মাধুরী দীক্ষিতের দ্বিতীয় সন্তানের ছেলের জন্ম হয় ৮ মার্চ। কারিশমার কন্যারও জন্ম ১০ মার্চ।

বিভিন্ন বার্তাসংস্থার সূত্রে জানা যায়, সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলিউড নায়িকা রাভিনা আত্মতৃপ্তি প্রকাশ করে বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে, সে আমারই  জীবনের অংশ, আমিই তাকে জন্ম দিয়েছি।