বোনো: রক স্টার থেকে বিশ্বব্যাংক প্রধান!
আইরিশ ইউ-২ এর প্রধান, রক আইডল এবং সমাজকর্মী বোনো এবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে মনোনীতদের তালিকায় স্থান পেয়েছেন। এ ব্যাপারে জোর গুজব চলছে। বর্তমান প্রেসিডেন্ট জেমস উলফেনসন-এর মেয়াদ ১ জুন শেষ হবে। তার উত্তরসূরি হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন বোনো তাদের অন্যতম।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জন øো বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংকের নেতৃত্বে বোনো একজন শক্তিশালী প্রার্থী।
তিনি বলেন, তালিকাভুক্ত প্রার্থীদের পর্যালোচনায় না গিয়েও বলতে চাই আমি বোনোর গুণমুগ্ধ। বর্তমান বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে তিনি যথেষ্ট ভাল ভূমিকা রেখেছেন। বেশীর ভাগ লোক তাকে রক ষ্টার হিসেবে জানে, বিশ্ব উন্নয়নের ধারায়ও তিনি এখন রক স্টার। উন্নয়নে দেওয়া-নেওয়ার বিষয়টি তিনি ভাল বোঝেন। তিনি অত্যন্ত জ্ঞানী, কার্যকর এবং বাস্তববাদী।
তৃতীয় বিশ্বের দেশগুলোর ঋন মওকুফ এবং এইডস বিরোধী প্রচারনায় সহায়তার জন্য এবার বোনোকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
