২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে হিমবাহে ২৪ জনের প্রাণহানী

পকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকা কোহিস্থানে হিমবাহে ২৪জন মারা গেছে। শুক্রবার কর্তৃপক্ষ জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2005, 01:58 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বৃহস্পতিবার কোহিস্তানের ঝুঁকিপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে চলতি সপ্তাহের ব্যাপক তুষারপাত হয়েছে।

কোহিস্তান পেশওয়ার থেকে প্রায় ৩৫০ কি.মি. উত্তর-পশ্চিমে অবস্থিত যেখানে গত অক্টোবরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল।

সূত্র জানায়, উদ্ধারকর্মীরা একজনকে উদ্ধার করতে পেরেছে। লাশ উদ্ধারের জন্য একটি হেলিকপ্টার সে এলাকায় পাঁঠানো হয়েছে।

এ এলাকাটি দামী পাথরের জন্য সমৃদ্ধ এবং স্থানীয় গ্রামবাসী সেগুলো খোলা বাজারে বিক্রি করে থাকে।