ব্যাঙ্গালোরে ধনাঢ্য মার্কিন সফটওয়্যার ব্যবসায়ীদের জন্য বাগান বাড়ি
মনোজ নামবুরু তিন বছর আগে ভারতের উচ্চ প্রযুক্তির মূলকেন্দ্র ব্যাঙ্গালোরে সফটওয়্যার নির্বাহিকদের জন্য বিলাসবহুল বাড়ি নির্মাণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে একটি প্রযুক্তি পরামর্শ প্রকল্প চালু করেছেন।
‘১০ ডাইনিং’ নামে তার অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ১৫০টি বাগানবাড়ি নির্মাণ করা হয়েছে। ব্যাঙ্গালোরে আন্তর্জাতিক প্রযুক্তি পার্কের কাছে বাড়িগুলোতে ক্লাব হাউস, সুইমিংপুল এবং টেনিস কোর্ট রয়েছে।
৬০ লাখ জনসংখ্যার নগরী ব্যাঙ্গালোরে বাড়িগুলো তৈরি করা হয়েছে। ব্যাঙ্গালোরে সফটওয়্যার প্রকৌশলীরা এ ধরনের বাড়ির পেছনে হাজার ডলার খরচ করতেও আগ্রহী।
নামবুরু বলেন, “বেশিরভাগ সফটওয়্যার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তারা মাঝেমধ্যেই ভ্রমণে বের হন। দেশের বাইরে থাকার সময় তারা যুক্তরাষ্ট্রের বাড়িগুলোর কাঠামোর মত বাড়ি পছন্দ করেন। এপার্টমেন্টের চাইতে তারা বাগান বাড়িই বেশি পছন্দ করে।”
ইতোমধ্যে কয়েকটি বাড়ি ২ কোটি ৫ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তিনি জানান। ৮৫ ভাগ বাড়ি সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ক্রয় করে নিয়েছেন।
ভারতের অনেক প্রযুক্তি নির্ভর কোম্পানিও এ ধরনের বাগান বাড়ি ক্রয় করতে আগ্রহী কারণ শহরের একটি বিলাসবহুল হোটেলের রুম ভাড়া করতে বিপুল পরিমাণ অর্থ লাগে যা মস্কো এবং রোমের পর সর্বোচ্চ।
