২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সফলভাবে আলাদা করা হলো জোড়া লাগা ২ শিশুকে

ফ্রান্সে প্রথমবারের মত অস্ত্রোপচারের মাধ্যমে সিয়ামিজ দু’ভাইকে আলাদা করলেন চিকিৎসকরা। শিশু দুটি মেরুদন্ড থেকে সংযুক্ত ছিল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 03:08 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

১৫মাস বয়সী মুহাম্মদ ও সুলায়মান জ্ঞান ফেরার পরই হাত পা ছুঁড়তে শুরু করে। লা তিমোন হাসপাতালের পেড্রিয়াটিক নিউরোসার্জারি বিভাগের  প্রধান শল্য চিকিৎসক তাদের আশু রোগমুক্তির আশা করছেন।

প্রসঙ্গত, মাত্র ২৬ সপ্তায় জন্ম নেয়া এক দশমিক সাত পাউন্ড ওজনের এ দুই শিশুকে অপারেশনের উপযুক্ত করে তুলতে হাসপাতালেই রাখা হয়েছিল। 

এ ধরনের শিশুরা সাধারণত অপারেশনের পর মেনিনজাইটিস ও পক্ষাঘাতে আক্রান্ত হয়ে থাকলেও  চিকিৎসকরা তাদের কোন ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

এর আগে যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় এ রকম অল্প ক’টি অপারেশন হয়েছে।