ইসরাইলি বিমান হামলায় ৪ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
ইসরাইল জানায়, ইসরাইলি স্বার্থকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য চার ফিলিস্তিনি জঙ্গিকে নিয়ে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে।
গাজা উপত্যকা ও ইসরাইলের মধ্যে প্রধান কার্গো যাতায়াতপথ কার্নি ক্রসিং দিয়ে গাড়িটি যাচ্ছিল।
ইসরাইল জানিয়েছে, হামলার শিকার গাড়িটিতে শরীক জঙ্গি দল পপুলার রেসিস্ট্যান্স কমিটির চারজন সদস্য ভ্রমণ করছিল। তারা ইসরাইলি স্বার্থকে লক্ষ্য করে হামলা পরিচালনা করতে যাচ্ছিল বলে তেলআবিব জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম হামলার কিছুক্ষণ পরেই ইসরাইলি বাহিনী গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে ইসলামিক জিহাদ নেতা খাদির হাবিবকে আহত করেছে।
চলতি মাসের শুরুর দিকে নেতানিয়া শহরে আত্মঘাতী হামলার পর ইসরাইল ফিলিস্তিনি জঙ্গিদের লক্ষ্য করে হামলা জোরদার করেছে।
ওই হামলায় পাঁচজন ইসরাইলি নিহত হয়েছিল। ফিলিস্তিনি জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
