পাকিস্তানে বাসে আতসবাজী বিষ্ফোরণে ৪০জন নিহত
লাহোরের পূর্বদিকে বিয়ে বাড়ি থেকে অতিথিরা ফেরার পথে বাসের মধ্যে পটকা বিষ্ফোরণে কমপক্ষে ৪০জন মৃত্যুবরণ করেছেন।
পুলিশ জানায়, বাসে ৫০জনের মতো যাত্রী ছিল। অন্য যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
পুলিশ আরও জানায়, শ্বাসরোধ হয়ে তারা মৃত্যুবরণ করে যাদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। আতসবাজির কারণে পাকিস্তানে বহু মানুষ মারা যায়।
লাহোরের উত্তর ক্যান্টনমেন্টের সিনিয়র সুপারিনটেন্টে আমির জুলফিকার বলেন, “মুহূর্তের মধ্যেই আগুন বাসে ছড়িয়ে পড়ে এবং বাসযাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি।”
তিনি আরো বলেন, অনেকেই এমনভাবে পুড়ে গেছে যে, তাদের চেনার কোন উপায় নেই।
স্থানীয়রা বলেন, “এক বালক বাসের পিছনের দরজা দিয়ে পটকা ছুড়ে মারলে এ দূর্ঘটনা ঘটে।
পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী চৌধুরি পারভেজ ইলাহী এ বিষ্ফোরণের তদন্তের নির্দেশ দিয়েছেন।
