২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় ১০ মার্কিন সেনা নিহত

ইরাকের গেরিলা অধ্যুষিত ফালুজা শহরে বৃহস্পতিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১০ মার্কিন মেরিন সেনা নিহত ও আরও ১১ জন আহত হয়েছে। শুক্রবার মার্কিন বাহিনী এক বিবৃতিতে এ খবর জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 11:28 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

মার্কিন বাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় মেরিন ডিভিশনের সেনারা পায়ে হেটে টহল দেওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে।

আগস্ট মাস থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর বিরুদ্ধে যতগুলো হামলা হয়েছে এ হামলাটিই ছিল সেগুলোর মধ্যে সবচে’ ভয়াভহ।

ওই বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে মার্কিন মেরিন সেনারা ফালুজায়  একের পর এক গেরিলা বিরোধী অভিযান চালিয়ে আসছিল।

আগামী ১৫ ডিসেম্বর জাতীয় নির্বাচনের আগে দেশটিতে গেরিলা হামলা আরও তীব্রতর হতে পারে বলে মার্কিন ও ইরাকি সেনা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে।