কেনিয়ার মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে
খসড়া সংবিধান অনুমোদন সংক্রান্ত গণভোটে ভোটাররা সংবিধান প্রত্যাখ্যান করার পর কেনিয়ার প্রেসিডেন্ট মোয়াই কিবাকি তার পুরো মন্ত্রিসভা ও ডেপুটি মন্ত্রীদের বরখাস্ত করেছেন।
প্রেসিডেন্ট কিবাকি বলেছেন, তিনি দুই সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করা হবে।
খসড়া সংবিধান নিয়ে কিবাকির মন্ত্রিসভা বিভক্ত হয়ে পড়েছিল। মন্ত্রিসভার সাত জন মন্ত্রী সংবিধান অনুমোদনের বিপক্ষে কাজ করেন এবং সংবিধান অনুমোদন না করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রিসভায় রদবদল করা হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আগে অভিমত ব্যক্ত করেছিলেন।
গণভোটে সংবিধান অনুমোদন বিরোধীরা প্রদত্ত ভোটের ৫৭ শতাংশ ভোট পেয়ে খসড়া সংবিধান প্রত্যাখ্যান করে বলে কেনিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে।
