২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে : জাতিসংঘ

বিশ্বজুড়ে মরণঘাতী এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। পৃথিবীতে বর্তমানে ৪০ দশমিক তিন মিলিয়নেরও বেশি লোক এইচআইভি এইচআইভি আক্রান্ত বলে জাতিসংঘ এইচআইভি/এইডস বিষয়ক দপ্তর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 11:56 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ইউএনএইডস এক প্রতিবেদনে জানায়, চলতি বছরেই কেবল তিন মিলিয়নেরও বেশি লোক এইডসে আক্রান্ত হয়ে মারা গেছে। আর ২০০৫ সালে নতুন করে আরও পাঁচ মিলিয়নের মত লোক এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, এইচআইভি ভাইরাসে মোট আক্রান্তের ৬৪ শতাংশই সাব--সাহারান আফ্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ভারতের তামিলনাডু ও অন্ধ্রপ্রদেশের মত এইচআইভি/এইডস ঝুঁকিপূর্ণ রাজ্যগুলোতে স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে, তবে নতুন নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন আক্রান্তদের অধিকাংশই বয়সে তরুণ।

প্রতিবেদনে আরও বলা হয়, বিহার ও উত্তর প্রদেশে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও, সংক্রামিত হলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। পরিবারের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে প্রতিবেদনে আশংকা প্রকাশ করা হয়েছে।