২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিংহাসনে আরোহণ করতে যাচ্ছেন মোনাকোর প্রিন্স আলবার্ট

প্রিন্স আলবার্ট দ্বিতীয় শনিবার আনুষ্ঠানিকভাবে মোনাকোর সিংহাসনে আরোহন করতে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 10:30 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

কাকতালীয়ভাবে মোনাকোর জাতীয় দিবসেই প্রিন্স আলবার্টের (৪৭) সিংহাসন আরোহন অনুষ্ঠান হতে চলেছে।

এপ্রিলে আলবার্টের বাবা প্রিন্স রাইনারের মৃত্যুর কারণে সিংহাসন শূন্য হয়ে পড়ে। তিনমাস জাতীয় শোক পালন শেষে জুলাইয়ে যদিও আলবার্টের সিংহাসনে আরোহনের কথা ছিল, তবে নানা জটিলতার কারণে বিলম্ব হয়েছে।

অবিবাহিত হলেও জুলাই মাসে প্রিন্স আলবার্ট স্বীকার করেন, তিনি ২২ মাস বয়সী শিশু আলেকজান্দ্রির পিতা।