২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন কনরাড ব্লাক

মিডিয়া টাইকুন কনরাড ব্লাক তার বিরুদ্ধে আনীত প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন। কয়েকশ’ কানাডীয় সংবাদপত্র বিক্রিতে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 11:35 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

কৌসুলিরা বলছেন, কনরাড ব্লাক ও অপর অভিযুক্ত তিন কার্যনির্বাহী প্রতারণার আশ্রয় নিয়ে হোলিংগার ইন্টারন্যাশনাল থেকে ৮৪ মিলিয়ন ডলার হস্তগত করেছেন।

সাবেক ডেইলি টেলিগ্রাফের স্বত্বাধিকারী কনরাডের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

কনরাডের আইনজীবীরা এক বিবৃতিতে তাদের মক্কেলের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ বলে উল্লেখ করেছেন।

প্রতারণার অভিযোগে হোলিংগার ইন্টারন্যাশনাল ২০০৩ সালে কনরাডকে বরখাস্ত করে। তখন থেকে প্রতিষ্ঠানটি তার বিরুদ্ধে মামলা করে আসছে।

কনরাডের পাশাপাশি অপর অভিযুক্তরা হলেন-টরোন্টোর হিসাবরক্ষক জ্যাক বোল্টবি, সাবেক হোলিংগার ইন্টারন্যাশনাল কার্যনির্বাহী ও এটর্নি পিটার ওয়াই অ্যাটকিনসন এবং এটর্নি মার্ক এস কিপনিস।

হোলিংগার ইন্টারন্যাশনাল শিকাগো সান-টাইম্সের মালিক। গত বছর তারা তাদের মালিকানাধীন ডেইলি টেলিগ্রাফ ও জেরুজালেম পোস্ট বিক্রি করে দেয়।