কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে যাচ্ছে মেক্সিকো-ভেনিজুয়েলা
কূটনৈতিক ক্ষেত্রে তিক্ততা দেখা দেওয়ার মেক্সিকো ও ভেনিজুয়েলা সরকার স্ব স্ব দেশের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে।
মেক্সিকোতে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে কারাকাস ডেকে পাঠানোর কিছুক্ষণ পরেই মেক্সিকোর প্রেসিডেন্ট ভিসেন্তি ফক্স ভেনিজুয়েলার নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নিদের্শ দেন।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ মেক্সিকোর প্রেসিডেন্ট ফক্সকে মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল বলে আখ্যায়িত করায় মেক্সিকো শাভেজকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায়। কারাকাস ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানিয়েছে। উপরন্তু, মেক্সিকোতে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়।
ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী আলী রডরিগুয়েজ ক্ষমা প্রার্থনার দাবিকে অসমর্থনযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রদূত ভ্লাদিমির ভিলেগাসকে দেশে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী রডরিগুয়েজের ঘোষণার কিছুক্ষণ পরই মেক্সিকোর প্রেসিডেন্ট ফক্স তার রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশের সত্যতা নিশ্চিত করেন।
