২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সুপ্রিম কোর্টের মনোনীত প্রধান বিচারপতির পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে টেক্সাসের যে আইনজীবীকে মনোনয়ন দিয়েছিলেন, সেই হ্যারিয়েট মিয়ার্স মনোনীত পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

হ্যারিয়েট মিয়ার্স হোয়াইট হাউজে জর্জ বুশের কাউন্সেল হিসেবে কাজ করলেও বিচার কার্য পরিচালনা করতে তার কোন অভিজ্ঞতা নেই। আর এ কারণেই প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্র্যাট ও রিপাবলিকান মিয়ার্সের মনোনয়নের সমালোচনা করেছে।

মিয়ার্সের মনোনয়ন প্রত্যাহার মার্কিন প্রেসিডেন্ট বুশের জন্য একটি বড় ধাক্কা। সবার কাছেই গ্রহণযোগ্য হবে এমন একজনকে খুঁজে বের করতে প্রেসিডেন্টের জন্য এখন বেশ কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

মনোনয়ন প্রক্রিয়া থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিশ্চিত করতে মিয়ার্স এক চিঠিতে জানান, সিনেটের অনুমোদন পেতে অব্যাহত প্রচেষ্টার কারণে তা এক সময় হোয়াইট হাউজের জন্য বোঝা হিসেবে মনে হবে।

তিনি বলেন, হোয়াইট হাউজে তার কাজের ফিরিস্তি প্রকাশ করা কখনই মার্কিন স্বার্থের জন্য ভাল হবে না।

অবশ্য প্রেসিডেন্ট বুশ মিয়ার্সের পদত্যাগের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, হ্যারিয়েট মিয়ার্সের পদত্যাগের সিদ্ধান্ত ক্ষমতার সাংবিধানিক বিভাজনের প্রতি তার গভীর সম্মানই প্রকাশ করে।

প্রেসিডেন্ট বলেছেন, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সান্দ্রা ডে ও’কোনারের খালি হতে যাওয়া শূন্যস্থান সুবিধাজনক সময়েই পূরণ করা হবে।