২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করতে যাচ্ছে জয়াবর্ধনে

শ্রীলঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ভারত সফরে ওয়ান ডে সিরিজ চলাকালে বিয়ে করতে যাচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 12:42 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

তাই সিরিজের একটি ম্যাচ খেলতে পারছেন না তিনি। বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

২৮ বছর বয়সী জয়াবর্ধনে সাত ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে পারবেন না।

দলের ম্যানেজার মাইকেল টিসেরা জানান, মিডেল-অডার ব্যাটসম্যান জয়াবর্ধনে ছয় নভেম্বর আহমেদাবাদে অনুষ্ঠেয় পঞ্চম ম্যাচে দলের সাথে যোগ দিবেন।

নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী শ্রীলঙ্কা স্বাগতিক ভারতের কাছে ১৫২ রানে পরাজিত হয়।

শুক্রবার মোহালিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হবে।