২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গার্ডিয়ানের প্রতিবেদক নিখোঁজ

ইরাকে নিখোঁজ হওয়া গার্ডিয়ান সংবাদপত্রের এক সাংবাদিককে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 11:52 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

গার্ডিয়ান এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী বাগদাদে দায়িত্বরত অবস্থায় নিখোঁজ হওয়া গার্ডিয়ান সংবাদপত্রের বাগদাদ সংবাদদাতা রোরি ক্যারোলকে অস্ত্রধারীরা অপহরণ করে থাকতে পারে।

সংবাদপত্রটি জানিয়েছে, আইরিশ প্রজাতন্ত্রের ৩৩ বছর বয়সী নাগরিক ক্যারোলের ব্যাপারে তারা জরুরি খবর জানতে চেষ্টা করছে।

মিস্টার ক্যারোলের এক বছরের ইরাক এসাইনমেন্ট প্রায় শেষের দিকে ছিল। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় সংবাদপত্রটির সংবাদদাতা হিসেবে কাজ করেন।

রাজধানী ডাবলিনে জন্মগ্রহণকারী মিস্টার ক্যারোল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার প্রক্রিয়া শুরুর আগে আরটিই রেডিও’র প্যাট কেনি শো’র জন্য বুধবার সকালে এক সাক্ষাৎকার দেন।

সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টা পরেই গার্ডিয়ানের সম্পাদক মিস্টার ক্যারোলের পরিবারকে তার নিখোঁজ হওয়ার খবরটি অবহিত করেন।

বাগদাদ থেকে ডাবলিনে জন্মগ্রহণকারী মার্গারেট হাসানের নিখোঁজ হওয়ার এক বছরের মাথায় মিস্টার ক্যারোল নিখোঁজ হলেন।