২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অতিথি শ্রমিক’ পরিকল্পনার পক্ষে বুশের সমর্থন আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিদেশীদের জন্য ‘অতিথি শ্রমিক’ পরিকল্পনার পক্ষে সমর্থন চেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 01:37 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

অবৈধ অভিবাসন দমনে অঙ্গীকারাবদ্ধ সংশয়বাদী রক্ষনশীলদের বিরুদ্ধে জয় লাভের আশায় তিনি এটি করছেন।

হোয়াইট হাউসে ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিল স্বাক্ষরের পূর্ব মুহূর্তে তিনি এই অভিবাসন নীতির পক্ষে সমর্থন আহবান করেন।

বুশ এবং তার উপদেষ্টারা এ ক্ষেত্রে দোটানায় পড়েছেন। একদিকে ব্যাবসায়ী সমর্থকরা বলছে, মার্কিন অর্থনীতি বিদেশী শ্রমিকদের চায়, অন্যদিকে রক্ষণশীলরা অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পক্ষপাতী।

এ নিয়ে হোয়াইট হাউস এবং রিপাবলিকানদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ।