যুক্তরাষ্ট্রে টানেলে সন্ত্রাসী হামলার সতর্কতা
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বন্দর নগরী বাল্টিমোরে কয়েকজন মিসরীয় সন্ত্রাসী কর্তৃক হামলার আশংকায় একটি হাইওয়ে টানেল উভয় দিক দিয়ে সম্পূর্ন বন্ধ করে দেয় নিরাপত্তা কর্তৃপক্ষ।
এছাড়া তারা ম্যাকহেনরি নামের অপর একটি টানেল ৯০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, মঙ্গলবার টানেল বন্ধ করে দেওয়ার পর হামলার যে হুমকি দেয়া হয়েছিল তার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে। সেজন্য বেশ কয়েকজনকে জেরা করা হচ্ছে।
সিএনএন জানায়, একদল মিসরীয় চকোলেট গাছের বীজের মিথ্যা বর্ণনা দিয়ে বাল্টিমোর এলাকায় জাহাজে করে বিস্ফোরক আনার পরিকল্পনা করেছিল এবং তা দিয়ে টানেলে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। দুটি টানেলই আন্ত:রাজ্য সড়ক যোগাযোগের অংশ, যা ফ্লোরিডা এবং ম্যাসাচুয়েটসকে সংযুক্ত করেছে।
