২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপসাগরীয় উপকূলে আবারও সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আভাস

ক্যারিবীয় অঞ্চলে ক্রান্তীয় ঝড় উইলমা ক্রমেই শক্তিশালী আকার ধারণ করছে। মেক্সিকো উপকূলের দিকে ধাববান ঝড়টি আটলান্টিক সামুদ্রিক ঘূর্ণিঝড় মৌসুমে ৭২ বছরের অতীত রেকর্ড ভেঙ্গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 01:57 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

আবহাওয়াবিদরা বলেছেন, মঙ্গলবারের মধ্যে ঝড়টি উপসাগরীয় উপকূলে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের বাসিন্দারা সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা, রিটা এবং ডেনিসের দুঃসপ্ন ভুলে যেতে না যেতেই নতুন করে ঝড়ের মোকাবেলা করতে হবে তাদের।

ক্যারিবিয় অঞ্চলের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ধাববান ঝড়টি আতঙ্কিত করে তুলেছে তেল উৎপাদনকারীদের। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ তেল এ অঞ্চল থেকে সরবরাহ হয়।

মঙ্গলবার উইলমারের কেন্দ্রস্থল কেইম্যান দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ গ্র্যান্ড কেইম্যানের প্রায় ২৫০ মাইল পূর্ব-দক্ষিণ পূর্বাঞ্চলে স্থানীয় সময় সকাল ১১টায় ঝড় শুরু হয়। মায়ামির মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, নিকারাগুয়া-হন্ডুরাস সীমান্তের কাবো গ্রাসিয়াস আ ডিয়সের ২০৫ মাইল পূর্ব-উত্তর পূর্বে ঝড়ের উৎপত্তি হয়েছে।

বৃহস্পতিবারের মধ্যে উইলমা পশ্চিম থেকে সরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে ধাবিত হবে।

ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ৬৫ মাইল। মঙ্গলবার ঝড়টি সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানা গেছে।

উইলমার প্রভাবে কেইম্যান দ্বীপপুঞ্জ, জ্যমাইকা, হাইতি এবং কিউবা ও হন্ডুরাসের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।