আকস্মিক সফরে রাশিয়া যাচ্ছেন কন্ডোলিজা রাইস
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইস শুক্রবার এক অনির্ধারিত সফরে মস্কো যাচ্ছেন।
মস্কো সফরে রাইস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভারভের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে নেতৃবৃন্দ ইরানে রাশিয়ার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আলোচনা করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।
কন্ডোলিজা রাইস বর্তমানে প্যারিসে অবস্থান করছেন। প্যারিস থেকে রাইসের লন্ডন যাবার কথা থাকলেও তিনি সরাসরি সেখানে যাচ্ছেন। লন্ডন সফর পিছিয়ে দিয়ে তিনি প্রথমে মস্কো যাবেন। সপ্তাহান্তে তিনি লন্ডন যাবেন বলে আশা করা হচ্ছে।
পারমাণবিক চুল্লি সংক্রান্ত কর্মসূচিতে মস্কো তেহরানকে সহযোগিতা করছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনকে সহযোগিতা করতে ইরানকে বাধ্য করতে ওয়াশিংটন, প্যারিস ও লন্ডন দেশটির উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বৃদ্ধি করাতে চাচ্ছে।
