রাশিয়ায় বিদ্রোহী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত শতাধিক
রাশিয়ার কাবারদিনো-বালকারিয়া প্রদেশের রাজধানী নালচিকে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা একশ পেরিয়ে গিয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্রোহীরা সরকারি অফিস ও একটি পুলিশ স্টেশনে হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
রাশিয়ার সহকারী স্বরাষ্ট্র মন্ত্রী আন্দ্রেই নোভিকভ সাংবাদিকদের জানিয়েছেন, নালচিকে সংঘর্ষে কমপক্ষে ৭৬ বিদ্রোহী নিহত হয়েছে। অপরদিকে সংঘর্ষে ১২ বেসামরিক নাগরিক ও ১২ জন পুলিশ নিহত হয়েছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, বিদ্রোহীরা শহরের একটি পুলিশ স্টেশন দখল করে নিয়েছে।
চেচনিয়ার বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে ধারনা করা হচ্ছে। ইয়ারমুক নামে অধিক পরিচিত কাবারদিনো-বালকারিয়া জামাত নামের একটি বিদ্রোহী সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের সাথে চেচেন বিদ্রোহীদের যোগাযোগ রয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদ্রোহীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন।
