২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার দক্ষিণাঞ্চল থেকে ২ বিদেশি সাংবাদিক অপহৃত

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে ফিলিস্তিনি বন্দুকধারীরা একজন ব্রিটিশ ও একজন আমেরিকানকে অপহরণ করেছে বলে ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সূত্র জানায়, মুখোশধারী জঙ্গিরা খান ইউনিসের কাছে ওই দু’জন বিদেশি সাংবাদিকের গাড়ি থামিয়ে বন্দুকের মুখে অপহরণ করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জঙ্গিরা নিজেদের ব্ল্যাক প্যানথারের সদস্য বলে পরিচয় দেয়। ব্ল্যাক প্যানথার ফাতাহ আন্দোলনের একটি শাখা হিসেবে পরিচিত।

খান ইউনিসে নিয়োজিত ফিলিস্তিনি পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বিদেশি সাংবাদিকদের খোঁজার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিগত কয়েক মাস ধরে গাজা উপত্যকা থেকে বিক্ষিপ্তভাবে বিদেশিরা অপহৃত হয়ে আসছে।