২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়ি বোমা বিষ্ফোরণে ১২ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণের ব্যাস্ততম একটি বাজারে শনিবার গাড়ি বোমা বিষ্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে পুলিশ জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বাগদাদের ৬০ মাইল দক্ষিণে হিল্লা শহরের বাজারটিতে এ বিষ্ফোরণে আরও ১২ ব্যক্তি আহত হয়।

বাগদাদের উত্তরের শিয়া অধ্যুষিত বালাদ শহরে আল কায়েদার দাবিকৃত তিনটি গাড়ি বোমা হামলায় ৯৯ জন নিহত এবং একশ’ ২৪ জন আহত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল।

১৪ সেপ্টেম্বর ইরাকে আল কায়দা শীর্ষ নেতা আবু মুসাব আল জারকাবি সংখ্যাগরিষ্ঠ শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর শিয়াদের ওপর হামলা বৃদ্ধি পেয়েছে।