২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে তা হবে ধ্বংসাত্মক, পারমাণবিক যুদ্ধ: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে তাহলে তাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Mar 2022, 08:29 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এ খবর জানিয়েছে। ল্যাভরভ বলেছেন, ইউক্রেইন পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেললে সেটি হবে রাশিয়ার জন্য ‘সত্যিকারের বিপদ’।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগেও আশঙ্কা প্রকাশ করে বলেছিলে, পশ্চিমা শক্তির সমর্থন নিয়ে ইউক্রেইন পরমাণু অস্ত্র হাত করার চেষ্টা করতে পারে।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ভিডিওর মাধ্যমে দেওয়া ভাষণে ল্যাভরভ একথা বলেছিলেন। যদিও এ অভিযোগের স্বপক্ষে রুশ পররাষ্ট্রমন্ত্রী কোনও প্রমাণ দেখাতে পারেননি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে পারমাণবিক অস্ত্র বহরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার নির্দেশ দিয়ে পারমাণবিক অস্ত্র নিয়ে বিশ্বে উদ্বেগ ছড়িয়ে দিয়েছেন।

যদিও বিশ্লেষকরা বলছেন, পুতিনের এ পদক্ষেপ হয়ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছার আভাস নয়। বরং ইউক্রেইনের বিষয়ে অন্য দেশগুলোকে নাক না গলানোর জন্য পুতিন এই সতর্কবার্তা দিয়ে থাকতে পারেন।