২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে ১৩ শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত: জাতিসংঘ

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনে এ পর্যন্ত ১৩টি শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 12:45 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর দুই পক্ষের লড়াই বুধবার সপ্তম দিনে গড়িয়েছে।

লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ৪০০ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার লিজ থ্রসেল বলেছেন, হতাহতের প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হবে।  

তিনি জানান, অধিকাংশ হতাহতের ঘটনাই কামানের গোলা, বিমান হামলা ও অন্যান্য বড় ধরনের বিস্ফোরণের কারণে হয়েছে।

তবে ইউক্রেইনের সরকারের প্রকাশিত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। তাদের হিসাবে এ পর্যন্ত ৩৫২ জন বেসামরিক নিহত ও ১৬৮৪ জন আহত হয়েছে। 

বুধবার রাশিয়ার ছাত্রীসেনারা অবরুদ্ধ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে নেমে আক্রমণ চালানো শুরু করেছে বলে ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে।