২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রমাণ করুন আপনারা পাশে আছেন’, ইইউ’কে জেলেনস্কি

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় নেতাদেরকে তার দেশের সঙ্গে সংহতির ‘প্রমাণ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Mar 2022, 08:24 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে জেলেনস্কি এ আহ্বান জানান।

ইউক্রেইনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর একদিন পরই জেলেনস্কি এই আহ্বান জানালেন।

ভাষণে তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন আমাদের সঙ্গে যোগ দিয়ে আরও শক্তিশালী হবে, এটি নিশ্চিত। আপনাদেরকে ছাড়া আমরা একা হয়ে পড়ব।”

ইউরোপীয় পার্লামেন্টের এমপি’দের উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, “প্রমাণ করুণ আপনারা অমাদের পাশে আছেন, প্রমাণ করুণ ইউক্রেইনকে আপনারা ছেড়ে যাবেন না। প্রমাণ করুন আপনারা ইউরোপীয়ান। তাহলেই জীবন জয় করবে মৃত্যুকে, আলো জয় করবে অন্ধকারকে। গৌরব অর্জন করবে ইউক্রেইন।”

জেলেনস্কির ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্ট কক্ষে আবেগ-ঘন পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হাততালি দেন। ইউক্রেইনের রাষ্ট্রদূতের প্রতিও পার্লামেন্ট সদস্যরা দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন।

ওই সময় তারা দাঁড়িয়ে ইউক্রেইনের পতাকা অঙ্কিত টি-শার্টও পরেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে অধিবেশনে যোগ দেন ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি।