আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিটে কেন্দ্রস্থলের ২০৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়।
ভূমিকম্পে জম্মু-কাশ্মীর, দিল্লি, নয়ডা কেঁপে ওঠে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভূ-কম্পনের পর দিল্লি উত্তরপ্রদেশের নয়ডার কিছু বাসিন্দা টুইটে বলেছেন, কমপক্ষে ২০ সেকেন্ড কম্পন অনুভূত হয়।
স্থানীয় বাসিন্দা শশাঙ্ক সিং বলেছেন, ‘ভেবেছিলাম আমার মাথা ঘুরছে, তাই চোখ বন্ধ করলাম। পরে হঠাৎ ফ্যানের দিকে তাকানোর পর বুঝতে পারলাম এটি একটি ভূমিকম্প।
নয়ডায় প্রায় ২৫ থেকে ৩০ সেকেন্ড ধরে কম্পন হয় বলে তিনি জানান।
