২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে কোভিড আক্রান্তদের ৪০ শতাংশই এখন ওমিক্রন সংক্রমিত

যুক্তরাজ্যে অস্বাভাবিক হারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। লন্ডনে কোভিড আক্রান্তদের ৪০ শতাংশই এখন এই ধরনে সংক্রমিত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2021, 07:51 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

তাই যত দ্রুত সম্ভব নাগরিকদের কোভিড টিকার বুস্টার ডোজ নেওয়ার তাগাদা দেওয়া হচ্ছে।

গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয় যুক্তরাজ্যে। এই ধরনের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

রোববারই দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ওমিক্রনের ঢেউ আসন্ন হয়ে উঠেছে।

যুক্তরাজ্য বলছে, কোনও পদক্ষেপ না নেওয়া হলে এ মাসের শেষ নাগাদ প্রায় ১০ লাখ মানুষ ওমিক্রন আক্রান্ত হবে।

স্কাই নিউজে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, “ওমিক্রন সম্পর্কে এখন আমরা যা জানি তা হচ্ছে, এই ধরনটি অস্বাভাবিক হারে ছড়িয়ে পড়ছে। আমরা কখনওই এরকম দেখিনি। প্রতি দুই-তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে।”

“এর মানে হচ্ছে, আমাদের ওপর ওমিক্রনের বড় ঢেউ আসতে চলেছে। আমরা আবার ভাইরাস বনাম টিকার প্রতিযোগিতার মুখে পড়েছি।”