২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে সড়ক দুর্ঘটনায় ৭ অভিবাসন প্রত্যাশী নিহত

গ্রিসে এক সড়ক দুর্ঘটনায় ৭ অভিবাসন প্রত্যাশী নিহত ও আরও ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2021, 04:15 PM

Updated : 07 Apr 2022, 11:54 PM

শুক্রবার গ্রিসের উত্তরে এক মহাসড়কে অভিবাসন প্রত্যাশীদের বহন করা গাড়িটি টোল স্টেশনে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে।

গাড়িটির চালক ১৪ অভিবাসন প্রত্যাশীকে গ্রিসের ভেতরে কোথাও নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে।

অভিবাসন প্রত্যাশীরা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

চালকসহ আহত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বড় অংশকেই রুট হিসেবে গ্রিসকে ব্যবহার করতে দেখা যাচ্ছে। এ বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী গ্রিসে যেতে হয় নৌকায় বিপজ্জনক সমুদ্রযাত্রাকে বেছে নেয়, নতুবা তুরস্ক হয়ে গ্রিসের উত্তরপশ্চিমে স্থল সীমান্তে ঢোকে।