ছয়-সাত বছরের শিশুদের লিখিত পরীক্ষায় নিষেধাজ্ঞা চীনের
মানসিক এবং শারীরিক চাপ কমাতে ছয় ও সাত বছরের শিশুদের লিখিত পরীক্ষা নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। এমন সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে অনেকেই।
বিবিসি জানায়, খুবই প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় অভিভাবক এবং শিশুদের ওপর চাপ কমাতে সর্বমাম্প্রতিক এই প্রচেষ্টা নিয়েছে দেশটি।
চীনে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি থেকে বিশ্ববিদ্যালয়ে ঢোকা পর্যন্ত শিক্ষার্থীদেরকে অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এই চাপ ছাত্রছাত্রীদের শারিরীক এবং মানসিক স্বাস্থ্যর ক্ষতি করছে।
এক বিববৃতিতে মন্ত্রণালয় বলেছে, “পরীক্ষা স্কুলের শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয় অংশ। কিন্তু অনেক স্কুল অতিরিক্তি পরীক্ষা নিয়ে থাকে। শিক্ষার্থীদের জন্য এমন ব্যবস্থা বোঝা হয়ে দাঁড়ায়। এ ধরণের ব্যবস্থা শুধরানো উচিত।”
“প্রাথমিক স্কুলের প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে পেপারের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। অন্যান্য শ্রেণিতে স্কুল প্রতি সেমিস্টারেই ফাইনাল পরীক্ষা নিতে পারবে,” বলা হয়েছে বিবৃতিতে।
চীনের স্যোশাল মিডিয়া উইবোতে এই নতুন ব্যবস্থার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন শিশুদের ওপর চাপ কমাতে এটি সঠিক পদক্ষেপ। আবার কেউ এ পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বলছেন, পরীক্ষা ছাড়া স্কুলগুলো কিভাবে ছাত্রছাত্রীদের যোগ্যতা যাচাই করবে?
