২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের জন্য খাদ্য সাহায্যের আহ্বান জাতিসংঘের

আফগানিস্তানে ২০ কোটি ডলারের খাদ্য সাহায্য দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। যাতে করে শীতের আগেই প্রত্যন্ত অঞ্চলে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা যায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2021, 08:21 PM

Updated : 07 Apr 2022, 11:32 PM

জাতিসংঘের এক ব্রিফিংয়ে এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের উপপরিচালক আনথিয়া ওয়েব বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় এই শীতে আফগানিস্তানের মানুষের জীবনকে অগ্রাধিকার না দেওয়া পর্যন্ত সেখানকার জনগণের জন্য এক বিপর্যয় অপেক্ষা করছে বলে সতর্ক করেছে ডব্লিউএফপি।”

ওয়েব বলেন, বরফে রাস্তা বন্ধ হওয়ার আগে পর্বতের মধ্যকার রাস্তা দিয়ে সাহায্যসামগ্রী পৌঁছে দেওয়া দরকার ডব্লিউএফপি’র। এক্ষেত্রে কোনওরকম দেরি প্রাণঘাতী হতে পারে।

তিনি বলেন, তালেবান আফগানিস্তান দখলের পর দেশটি থেকে পালাতে থাকা মানুষের ঢল নিয়ে চিন্তায় থাকা দেশগুলোর উচিত আফগানিস্তানে থেকে যাওয়া মানুষদের জন্য ত্রাণ তৎপরতায় সমর্থন দেওয়া।