২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে অগ্নিনির্বাপণ বিমান বিধ্বস্ত, পাইলট বেঁচে গেছেন

গ্রিসের জাকিনতোস দ্বীপে জরুরি অবতরণ করার সময় একটি অগ্নিনির্বাপণ বিমান বিধ্বস্ত হয়েছে, তবে রক্ষা পেয়েছেন এর পাইলট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 04:31 PM

Updated : 07 Apr 2022, 11:28 PM

রোববার দ্বীপটিতে ছোট একটি দাবানলের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে বলে এক পুলিশ কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিমান বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং কোনো গুরুতর আঘাত ছাড়াই পাইলট রক্ষা পেয়েছেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

গ্রিস ছয় দিন ধরে দাবানলের সঙ্গে লড়াই করছে। এর মধ্যে সবচেয়ে বড় দাবানলটি জ্বলছে রাজধানী এথেন্সের কাছে পিভিয়া দ্বীপে। সেখান থেকে হাজার হাজার লোককে ফেরিযোগে সরিয়ে নেওয়া হয়েছে।