২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সরকারি গাড়িবহর লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 05:30 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

শনিবার রাজধানীর একটি ব্যস্ত চৌরাস্তায় হামলার এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ওই গাড়িবহরে সোমালিয়ার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্নেল ফারহান ক্যারোল ছিলেন, হামলা থেকে তিনি রক্ষা পেয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।

মোগাদিশুর বানাদির চৌরাস্তার বিস্ফোরণস্থলে অটোরিক্সা চালক হাসান সায়িদ আলী রয়টার্সকে বলেছেন, “আমি ঘটনাস্থলে একজন নারীসহ আট জনের মৃতদেহ দেখেছি।”    

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে। গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে তাদের নিজস্ব ধরনের কঠোর শরিয়া আইন চালু করতে চায়।