২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেম করোনাভাইরাসে আক্রান্ত

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেম মিসিসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2021, 04:05 PM

Updated : 07 Apr 2022, 11:16 PM

মিসিসি গতমাসেই কোভিড-১৯ এর একটি ভ্যাকসিন নিয়েছিলেন।

শুক্রবার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রধানমন্ত্রী তার নির্ধারিত সব বৈঠক বাতিল করেছেন, তিনি দূর থেকে সব কাজ চালিয়ে যাবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তিউনিশিয়া সাম্প্রতিক সময়ে কোভিডের বড় ধরনের উল্লম্ফন দেখছে। দেশটির হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা ওয়ার্ডগুলো রোগীতে পরিপূর্ণ।

উত্তর আফ্রিকার এ দেশটি গতবছর কোভিডের প্রথম ঢেউ সফলতার সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হলেও, এবছর সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে হিমশিম খাচ্ছে।

দেশটিতে এখন শনাক্তকরণ পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্য ৩৬ শতাংশেরই পজিটিভ আসছে।

তিউনিশিয়ায় এখন পর্যন্ত সরকারি হিসাবেই ৩ লাখ ৯৫ হাজার কোভিড রোগী মিলেছে, মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪০৬ জনের।