২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান দুর্ঘটনায় নিহত নাইজেরিয়ার সেনাপ্রধান

নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেনেন্ট জেনারেল ইব্রাহিম আতাহিরু দেশটির উত্তরপশ্চিমের রাজ্য কাদুনাতে এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2021, 10:14 AM

Updated : 07 Apr 2022, 11:07 PM

খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের চেষ্টা করলে বিমানটি বিধ্বস্ত হয়, জানিয়েছে সেনাবাহিনী।

আতাহিরু ছাড়াও বিমানে আরও ১০ আরোহী ছিলেন, দুর্ঘটনায় সবার মৃত্যু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

৫৪ বছর বয়সী আতাহিরু চলতি বছরের জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্বে এসেছিলেন। 

নাইজেরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, সেনাপ্রধানকে বহনকারী বিমানটি কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।

শুক্রবারের এ দুর্ঘটনার তিন মাস আগে রাজধানী আবুজাতে বিমানবন্দরের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত হয়েছিল।

পুরনো খবর:

নাইজেরিয়ায় বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৭