২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে সেনা চৌকিতে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

ইরাকের রাজধানী বাগদাদে সেনাবাহিনীর একটি পোস্টে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় সৈন্যসহ অন্তত ১১ জন নিহত ও আট জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2020, 12:25 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

বন্দুকধারীরা নগরীর আল-রাদওয়ানিয়া এলাকায় চারটি গাড়িতে করে এসে হামলাটি চালায় বলে সোমবার দেশটির পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

তারা জানিয়েছেন, হামলাকারীরা গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে।

হামলাকারীদের খোঁজে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।